ডেমিয়া, ভাইসর, গ্রান্ট্,
স্ট্রাইপ...।
ইউ হ্যাভ লস্ট দ্য লিড।
আহ্ রেলগানটা কোথায়? এফোঁড় ওফোঁড় করে দেবো শালা গ্রান্টের বাচ্চা।
কোথায় পালাবি?
মেশিনগান আমি পছন্দ করি
না। প্লাসমা মাচ বেটার। চালাকি পেয়েছিস শালা, ওষুদের দোকান বন্ধ তো আমি কি করব? রাত আটটার পর...বলেছিলাম না...এই যে আরেক গান্ডু...হ্যাঁ ওই ওপর দিকে তাকিয়েই
গুলি ছোঁড় হতভাগা...ওই হবে তোর...ভুলে গেছিলাম বাজারের ব্যাগ নিতে, তো কী হয়েছে! আহ্, দুমিলিমিটারের জন্য মিস...এবারেও হল না সেন্ট
পার্সেন্ট আকুরেসি।
ডেমিয়া, ভাইসর, গ্রান্ট্,
স্ট্রাইপ...।
ইউ হ্যাভ লস্ট দ্য লিড।
কি হচ্ছে! ডেমিয়ার সরে
যাবার কথা ছিল,
বাঁদিকে। প্রোগ্রামে কি
স্টোকাস্টিক কিছু রেখে দিয়েছে নাকি? আবে ফোটো তো...বিয়ে হয়েছে তো কি? আমি কি স্ত্রৈণ নাকি? আহ্, তৎসমের বাচ্চা...এই নে...রেলগান দিয়ে মুন্ডু
ওড়াব তোর আজকে। আহ্,
ডেমিয়া, ভাইসর, গ্রান্ট্,
স্ট্রাইপ...।
ইউ হ্যাভ লস্ট দ্য লিড।
ফোকাস, উজবুক ফোকাস! সামনে এসে প্রথমেই দেখছিস না
বাঁদিকে বাঁকছে...ঠিক ঐ সময়...যত রাজ্যের আপদ মাইরি...খাওয়ার পর ন্যাতা দিয়ে
মুছে দিয়েছিলাম তো জায়গাটা...একটা ভাতের টুকরো...আবে ধুত...এই নে...এই
নে...ডেডবডি! ফ্র্যাগড!...রক্তমাংস পড়ে রয়েছে তোর, ভাইসর...এই ভাইসর, আয়...দেখ তোর পলিগন এঁটোকাঁটা গুলো কেমন মুছে দিচ্ছি...এই নে শালা...নে
নে...আহ্
ডেমিয়া, ভাইসর, গ্রান্ট্,
স্ট্রাইপ...।
ইউ হ্যাভ লস্ট দ্য লিড...
No comments:
Post a Comment