Monday, 9 April 2012

রোজনামচা ৮


ঐ যে, মেয়েটা, লালরঙা শাড়ী পরে প্রিজন ভ্যানে উঠছে
সবুজ ব্লাউজ, কাঁধে রাজ্যের অনিশ্চয়তা আর
ছোট একটা লিকলিকে কিছু মতো

ঐ তো, ও লাঠির মার খেল। একচুলের জন্য বেঁচে গেল
ক্ষুদ্র মাথা, তাপ্পি ছবি সাঁটা সবুজ পলিথিন জগত
ও কালো প্রিজন ভ্যান।

ঐ তো পড়ে গেল সে, কেউ ছবি তুলছে। ছবি থেকে ছবি
বাদ গেল। শিশু শব্দটাও বেশ অশ্লীল কিনা।

ঐ তো এবার আরেকজন। কালো নোনাডাঙা হাত ধরে
আছাড়ি পিছাড়ি লাঠির রক্ত
ভীড়ের মধ্যে একসাথে ওও পড়ে গেল।
আঁতিপাঁতি করে খুঁজছে হাত বা পা বা চীৎকার।

ঐ ফের ভেসে উঠল মাথা, একহাতে প্রিজন ভ্যানের হাতল, অন্য
হাতে আলটপকা বাতাস। মাথায় প্রখর রৌদ্র নিয়ে দেখলুম,
এই প্রথমবার

ধূসর মাটিতে পড়ে আমার ঘোতনের আটমাস।